যশোর, বাংলাদেশ || সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শার্শায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ২৮ আগস্ট,২০২৬, ০৭:১৯ এ এম
আপডেট : শুক্রবার, ২৮ আগস্ট,২০২৬, ০২:০২ পিএম
শার্শায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

যশোরের শার্শা উপজেলায় অভিযান চালিয়ে একটি 'সিক্স পয়েন্ট সেভেন এমএম' বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৯টার দিকে খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) একটি টহল দল শার্শা উপজেলার অগ্রভুলট দক্ষিণপাড়ায় এ অভিযান পরিচালনা করে।

উদ্ধার করা পিস্তলের গায়ে 'মেড ইন ইতালি' লেখা রয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

বিজিবি সূত্র আরও জানায়, উদ্ধার হওয়া অস্ত্র ও ম্যাগাজিনের আনুমানিক মূল্য এক লাখ পাঁচ হাজার টাকা। উদ্ধার করা অস্ত্র ও ম্যাগাজিন শার্শা থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)