যশোর, বাংলাদেশ || সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঝিনাইদহে বিদেশি পিস্তল উদ্ধারের দাবি, আটক ১

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১৪ সেপ্টেম্বর,২০২৬, ০৪:২৮ পিএম
ঝিনাইদহে বিদেশি পিস্তল উদ্ধারের দাবি, আটক ১

ঝিনাইদহে একটি বসতঘরের ফ্রিজের পেছন থেকে ম্যাগাজিনবিহীন একটি বিদেশি সেমি-অটোমেটিক পিস্তল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় আলমগীর হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।

আটক আলমগীর হোসেন ঝিনাইদহ পৌরসভার কাঞ্চনপুর দক্ষিণপাড়ার জামাল মিয়ার ছেলে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাঞ্চনপুর দক্ষিণপাড়ার জামাল মিয়ার বাড়িতে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় সাক্ষীদের উপস্থিতিতে বসতঘরে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে ঘরের ফ্রিজের পেছন থেকে ম্যাগাজিনবিহীন বিদেশি সেমি-অটোমেটিক পিস্তলটি উদ্ধার করা হয়। পরে আলমগীর হোসেনকে আটক করা হয়।

ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, বিদেশি পিস্তলসহ আলমগীর হোসেনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)