যশোর, বাংলাদেশ || রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মণিরামপুরে দুই মিষ্টির দোকানিকে ৫০ হাজার টাকা দণ্ড

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১২ সেপ্টেম্বর,২০২৬, ০৭:২৯ পিএম
আপডেট : শনিবার, ১২ সেপ্টেম্বর,২০২৬, ০৮:১০ পিএম
মণিরামপুরে দুই মিষ্টির দোকানিকে ৫০ হাজার টাকা দণ্ড

অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত এবং উৎপাদিত পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় মণিরামপুর বাজারে দুই মিষ্টির দোকানে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভাণ্ডার ও অভিনন্দন সুইটসে অভিযান চালান।

এসময় তিনি ভাগ্যকূল মিষ্টান্ন ভাণ্ডারকে ৪০ হাজার টাকা ও অভিনন্দন সুইটসকে দশ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান বলেন, অভিযানকালে দেখা গেছে ভাগ্যকূল মিষ্টান্ন ভাণ্ডার তৈরি খাবার খোলা পরিবেশে রেখেছে। তার পাশে রাখা ছিল উচ্ছিষ্ট। যা থেকে মাছি এসে নতুন তৈরি খাবারে বসছে। তাছাড়া, ভাগ্যকূলের ফ্রিজে রান্না খাবারের সাথে কাঁচা মাছ ও মাংস রাখতে দেখা গেছে। এসব অভিযোগে প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, অভিনন্দন সুইটসের খাবারের মোড়কে উৎপাদনের এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ নেই। এই অভিযোগে মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সতর্কতামূলক দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)