যশোর, বাংলাদেশ || সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে ৩০ পিস ইয়াবাসহ যুবককে গ্রেপ্তারের দাবি

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ১৩ সেপ্টেম্বর,২০২৬, ১০:৩৭ পিএম
আপডেট : রবিবার, ১৩ সেপ্টেম্বর,২০২৬, ১১:০২ পিএম
যশোরে ৩০ পিস ইয়াবাসহ যুবককে গ্রেপ্তারের দাবি

যশোরে ৩০ পিস ইয়াবাসহ রাহুল বিশ্বাস (২২) নামে এক যুবককে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ। এ সময় তার সহযোগী হিসেবে অভিযুক্ত তৌহিদুল ইসলাম (৩২) পালিয়ে যান।

রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা তটার দিকে যশোর সদর উপজেলার মনোহরপুর বাজারে শামীমের সিঙাড়া-পুরির দোকানের সামনে অভিযান চালিয়ে রাহুলকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের এজাহার সূত্রে জানা যায়, ইছালী পুলিশ ক্যাম্পের একটি দল গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও মাদক উদ্ধারে অভিযান চালাচ্ছিল।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মনোহরপুর বাজারে কয়েকজন ব্যক্তি ইয়াবা কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন।

সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পুলিশ রাহুলকে আটক করতে পারলেও তৌহিদুল পালিয়ে যান। রাহুলের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে রাহুল জানিয়েছেন, তিনি ঝিনাইদহের কালীগঞ্জের আকবর হোসেনের কাছ থেকে ইয়াবা কিনে যশোর শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।

এ ঘটনায় রাহুল ও পলাতক তৌহিদুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা হয়েছে।

এজাহারে বলা হয়েছে, তৌহিদুলের বিরুদ্ধে এর আগে যশোর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে।

এর মধ্যে ২০২৬ সালের আগস্টে মাদক আইনে একটি, ২০২১ সালে দণ্ডবিধির বিভিন্ন ধারায় একটি এবং ২০২০ সালে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা রয়েছে বলে পুলিশ রেকর্ডে উল্লেখ করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)