যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে গ্রেপ্তার ১৫৫ জন কারাগারে

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ১৪ সেপ্টেম্বর,২০২৬, ০৮:০৫ পিএম
আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর,২০২৬, ১০:১০ পিএম
যশোরে গ্রেপ্তার ১৫৫ জন কারাগারে

যশোর জেলা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ জনসহ বিভিন্ন মামলায় আসামি মোট ১৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য ও ককটেলসদৃশ বস্তুসহ বিভিন্ন আলামত উদ্ধারের দাবি করেছে পুলিশ।

গত রোববার (১৩ সেপ্টেম্বর) যশোর জেলার নয় থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা জেলার বিভিন্ন স্থানে এ বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করেন।

আটক ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক যশোর সদরের বাহাদুরপুর গ্রামের মোল্লাপাড়ার হায়দার আলী, শহরের বেজপাড়ার আওয়ামী লীগ কর্মী আরজু মল্লিক বিপুল, আরবপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি ধোপাখোলার সাইফুল ইসলাম, ফতেপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি হামিদপুর গ্রামের রমজান আলী কালু, কচুয়া ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মথুরাপুর গ্রামের মোস্তফা, উপশহর ৭ নম্বর সেক্টরের আওয়ামী লীগ কর্মী শামিম মেহেদী, শহরের শংকরপুর ছোটনের মোড় এলাকার আওয়ামী লীগ কর্মী নজরুল ইসলাম, শহরতলীর শেখহাটির আওয়ামী লীগ কর্মী মোমেল হোসেন, মনিরামপুরের হাজরাকাঠি গ্রামের নারায়ণ হালদার, হানুয়া গ্রামের শফিকুল ইসলাম ও গ্রামের হাসানুজ্জামান।

জেলা পুলিশ জানায়, অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য, মাদক, চুরি, বিস্ফোরক, আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধে জড়িত এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ১৫৫ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে মাদকদ্রব্য ও ককটেল সদৃশ বস্তুসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে চলমান কার্যক্রমের অংশ হিসেবে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আটককৃতদের সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)