যশোর, বাংলাদেশ || সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চিতলমারীতে তিন নারীসহ সাজাপ্রাপ্ত ছয়জন গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১৪ সেপ্টেম্বর,২০২৬, ০৭:৩১ পিএম
চিতলমারীতে তিন নারীসহ সাজাপ্রাপ্ত ছয়জন গ্রেপ্তার

পুলিশের বিশেষ অভিযানে চিতলমারীতে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত তিন নারীসহ ছয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

পরে আদালতের মাধ্যমে তাদের বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

চিতলমারী থানার ওসি (তদন্ত) মিলন কুমার ঘোষ জানান, রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত আসামিসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলার দড়িউমাজুড়ি গ্রামের সুরেন বাইনের স্ত্রী বাসন্তী বাইন, চৌদ্দহাজারি গ্রামের জাকির মল্লিকের স্ত্রী রূপিয়া বেগম, চরবানিয়ারী রানাপাড়ার শ্যামল মণ্ডলের স্ত্রী কনিকা মণ্ডল, সুরিগাতী গ্রামের দেবদাস হালদারের ছেলে দেবাশীয় হালদার এবং শৈলদাহ গ্রামের বেদার শেখের ছেলে সাদ্দাম শেখ।

পুলিশ জানায়, গ্রেপ্তার ছয়জন বিভিন্ন মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ছিলেন। অভিযান শেষে তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সোমবার দুপুর দুইটার দিকে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)