যশোর, বাংলাদেশ || সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে কাশ্মীরি নেতা

মুসলিম বিশ্বে ঐক্যের আহ্বান

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : সোমবার, ১৪ সেপ্টেম্বর,২০২৬, ০৯:০৯ পিএম
পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে কাশ্মীরি নেতা

ফিলিস্তিন ও লেবাননের জণগণের ওপর হামলা ও মানবিক সংকটের প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের প্রতি ঐক্যের আহ্বান জানিয়েছেন কাশ্মীরের শীর্ষ ধর্মীয় নেতা মিরওয়াইজ উমর ফারুক। এ লক্ষ্যে তিনি একটি প্রতিনিধিদল নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত এ বৈঠকে ফিলিস্তিন, লেবাননসহ বিভিন্ন অঞ্চলের পরিস্থিতি এবং ক্রমবর্ধমান ইসলামোফোবিয়া নিয়ে আলোচনা হয়। ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারত অবস্থানকালে ইরানের প্রেসিডেন্ট ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ বৈঠকে অংশ নেন। ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতালিও এ বৈঠকে উপস্থিত ছিলেন।

রোববার মিরওয়াইজ ওমর ফারুক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন, বর্তমান পরিস্থিতিতে মুসলিম উম্মাহর ঐক্যই সবচেয়ে বড় সুরক্ষা। তিনি বলেন, রাজনৈতিক বিরোধ ও সাম্প্রদায়িক বিভেদ যেন মুসলিমদের মধ্যে বিভাজন সৃষ্টি করতে না পারে।

বৈঠকে কাশ্মীরের শিয়া নেতা আগা সৈয়দ হাসান মুসাভি ও ইমরান রেজা আনসারিও উপস্থিত ছিলেন। প্রতিনিধিদলটি ইরানের জণগণের প্রতি সংহতি প্রকাশ করে এবং উত্তেজনা নিরসনে শান্তিপূর্ণ আহ্বান জানায়।

ওমর ফারুক বলেন, সংঘাত কোনো সমস্যার সমাধান হতে পারে না। এগিয়ে যাওয়ার পথ হলো সংলাপ, কূটনীতি, পারস্পরিক সম্পৃক্ততা।

তিনি আরও উল্লেখ করেন, ইরান ও কাশ্মীরের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে।

এ সম্পর্কের প্রতীক হিসেবে তিনি ইরানের প্রেসিডেন্টকে শ্রীনগরের ঐতিহাসিক জামিয়া মসজিদের আখরোট কাঠের তৈরি একটি বিশেষ শিল্পকলা উপহার দেন।এ সম্পর্কের প্রতীক হিসেবে তিনি ইরানের প্রেসিডেন্টকে শ্রীনগরের ঐতিহাসিক জামিয়া মসজিদের আখরোট কাঠের তৈরি একটি বিশেষ শিল্পকলা উপহার দেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)