স্টাফ রিপোর্টার
, যশোর
অভিজাত ও প্রিমিয়াম বাইকপ্রেমীদের চাহিদার কথা মাথায় রেখে যশোরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে গ্লোবাল ব্র্যান্ড ‘সিএফ মোটো’ শোরুম।
রোববার বিকেল সাড়ে তিনটায় শহরের ঢাকা রোড সিটি কলেজ মার্কেটে ফিতা ও কেক কেটে শোরুমের উদ্বোধন করেন সিএফ মোটরের সিইও রেজাউল করিম সুমন।
তিনি জানান, যশোর এবং আশেপাশের জেলার বাইক রাইডার ও তরুণ প্রজন্মের কাছে প্রিমিয়াম মানের সিএফ মোটো বাইকের বিশেষ আকর্ষণ রয়েছে। ঢাকা রোড সিটি কলেজ মার্কেটের এই শোরুম থেকে গ্রাহকরা সিএফ মোটোর সব আধুনিক ও আকর্ষণীয় মডেলের বাইক সরাসরি দেখে কেনার সুযোগ পাবেন। এছাড়া এখানে বাইক বিক্রয়ের পাশাপাশি দ্রুত ও বিশ্বস্ত বিক্রয়োত্তর সেবা (আফটার সেলস সার্ভিস) এবং প্রফেশনাল স্পেয়ার পার্টসের সুবিধা নিশ্চিত করা হবে।
উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী, বাইকিং কমিউনিটির সদস্য এবং সাধারণ বাইকপ্রেমীরা উপস্থিত ছিলেন।
শোরুম চালুর প্রথমদিনেই গ্রাহক ও দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে।