যশোর, বাংলাদেশ || সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ফেসবুক লাইভে লটারির কথা বলে জুয়া আটজন আটক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ১৪ সেপ্টেম্বর,২০২৬, ০৮:০৯ পিএম
ফেসবুক লাইভে লটারির কথা বলে জুয়া আটজন আটক

ফেসবুকে লাইভে লটারির মাধ্যমে স্ক্র্যাচ কার্ড বিক্রি করে জুয়া পরিচালনার অভিযোগে আটজনকে আটক করেছে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা।

সোমবার বিকেলে যশোর শহরের চাঁচড়া ডালমিল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের আব্দুর রহিম গাজীর ছেলে শাহীন আলম, শ্যামনগর উপজেলার পরানপুর গ্রামের বিল্লাল গাজীর ছেলে বাপ্পী হোসেন, একই উপজেলার মিন্দিনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম, কালিগঞ্জ শিবপুর গ্রামের শাহিনুর রহমানের ছেলে সোহেল রানা, একই গ্রামের হোসেন গাজীর ছেলে শরিফুল ইসলাম, সালাম সরদারের ছেলে ফয়সাল হোসেন, মলেঙ্গা গ্রামের আব্দার রহমানের ছেলে নাজমুল হোসেন এবং মরাগাছা গ্রামের ইউসুফ আলীর ছেলে মিলন।

এ সময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, ১০টি মোবাইলফোন ও জুয়ার কার্ড উদ্ধার করা হয়।

র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স জানান, চক্রটি মূলত প্রবাসীদের টার্গেট করে ফেসবুক লাইভে স্ক্র্যাচ কার্ড বিক্রি করতো। ভাগ্যের ওপর নির্ভর করে টাকা দিয়ে এসব কার্ড কিনলে নগদ টাকা ও বিভিন্ন পুরস্কার জেতার প্রলোভন দেখানো হতো।

তিনি জানান, অনেক সাধারণ মানুষ এসব স্ক্র্যাচ কার্ড কিনে প্রতারণার শিকার হয়েছেন। এছাড়া, চক্রটি বিভিন্ন সময় অনলাইন জুয়াও পরিচালনা করতো বলে অভিযোগ রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

 

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)