যশোর, বাংলাদেশ || সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অস্ত্র রাখায় দশ বছরের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ১৪ সেপ্টেম্বর,২০২৬, ০৭:৩৫ পিএম
অস্ত্র রাখায় দশ বছরের কারাদণ্ড

অস্ত্র আইনে দায়ের করা মামলায় অভয়নগরের শহিদুল ইসলাম ওরফে রফিক গাজীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন যশোরের একটি আদালত। সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত বিচারক আইরিন পারভীন এক রায়ে এ সাজা দেন।

সাজাপ্রাপ্ত শহিদুল ইসলাম অভয়নগর উপজেলার গাজীপুর গ্রামের মৃত আব্দুল হক গাজীর ছেলে।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর রাতে অভয়নগর থানা পুলিশ রাজঘাট কার্পেটিং বাজার যশোর-খুলনা মহাসড়কে অভিযান চালায়। সে সময় বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা শহিদুল ইসলামকে আটক ও তল্লাশি করে তার কাছ থেকে একটি পাইপগান উদ্ধার করা হয়। এ ঘটনায় অভয়নগর থানার তৎকালীন এসআই আরিফুর রহমান বাদী হয়ে শহিদুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেন।

দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি শহিদুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। সাজাপ্রাপ্ত শহিদুল বর্তমানে কারাগারে আছেন।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)