যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঝিকরগাছায় জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর,২০২৬, ০২:২৫ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর,২০২৬, ০২:৪৭ পিএম
ঝিকরগাছায় জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরের ঝিকরগাছায় বর্ণাঢ্য র‍্যালি হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঝিকরগাছা উপজেলা ও পৌর জিয়া মঞ্চের উদ্যোগে র‍্যালিটি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন। পরে র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালিতে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক সাঈদ আলম বাবু, সদস্যসচিব মানোয়ার হোসেন, পৌর জিয়া মঞ্চের আহ্বায়ক আলহাজ রেজাউর রহমান বাবলু ও সদস্যসচিব মো. জাকির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। র‍্যালির সার্বিক আয়োজনে ছিলেন মুজিবুল এলাহী মিঠু।

এ সময় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

র‍্যালি শেষে ঝিকরগাছা উপজেলা ও পৌর জিয়া মঞ্চের সদস্যরা বাসযোগে যশোর জেলা জিয়া মঞ্চের কর্মসূচিতে অংশ নিতে যশোরে যান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)