যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাগুরায় নাশকতা মামলায় যুবক গ্রেপ্তার

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর,২০২৬, ০২:২০ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর,২০২৬, ০২:৪৬ পিএম
মাগুরায় নাশকতা মামলায় যুবক গ্রেপ্তার

মাগুরায় নাশকতা মামলার আসামি মো. সাগর হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা পুলিশের যৌথ দল। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাগর হোসেন মাগুরা সদর উপজেলার ধলোহারা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম সাহেব আলী। পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতার অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। ওই মামলার তদন্ত ও আসামি গ্রেপ্তারের ধারাবাহিকতায় ডিবি ও থানা পুলিশের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের একপর্যায়ে সাগর হোসেনকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলার পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, সাগর হোসেন অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)