যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে চাকুসহ দুই যুবক আটকের দাবি

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর,২০২৬, ০৮:০৯ পিএম
যশোরে চাকুসহ দুই যুবক আটকের দাবি

যশোর শহরের চাঁচড়া ডালমিল এলাকা থেকে একটি বার্মিজ চাকুসহ দুই যুবককে আটকের দাবি করেছে কোতোয়ালি থানা পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—চাঁচড়া মধ্যপাড়া গোলদারবাড়ির বাবু মোল্লার ছেলে আকাশ (২৮) এবং একই এলাকার মৃত মহাসিনের ছেলে তুষার (২৫)।

কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নুর ইসলাম জানান, মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে চাঁচড়া ডালমিল এলাকার একটি খাবারের হোটেলের সামনে কিছু উঠতি বয়সী যুবক ক্ষমতার দাপট দেখাতে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ওই দুই যুবককে আটক করে।

তাদের দেহ তল্লাশি করে আকাশের পকেট থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানিয়েছে, এ ঘটনার প্রেক্ষিতে আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)