স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় যশোর জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে হাসপাতালের তৃতীয় তলায় ‘একটিও হৃদস্পন্দন যেন মিস না হয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন যশোর মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. গোলাম মাহফুজ রব্বানী।
বক্তব্য দেন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হুসাইন শাফায়াত, কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. খোন্দকার রফিকুজ্জামান এবং যশোর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. গৌতম কুমার আচার্য।
কার্ডিও কনসালটেন্ট ডা. মো. আব্দুল কাদেরের উপস্থাপনায় হৃদ্রোগ বিষয়ক বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরেন কার্ডিও কনসালটেন্ট ডা. মোয়াইমিনুল হক জিসান।