খুলনা অফিস
খুলনা প্রেসক্লাব কর্মকর্তাদের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির নেতারা সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছাবিনিময় করেছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবে এ শুভেচ্ছাবিনিময় অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি মোস্তফা সারোয়ার, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, খুলনা জেলা যুবদলের নবগঠিত কমিটির সভাপতি শেখ নাদিমুজ্জামান জনি, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, সিনিয়র সহ-সভাপতি জাবির আলী এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ।
এছাড়াও সাবেক যুবদল নেতাদের মধ্যে রুবেল মীর, মাসকুর হাসান ফ্রান্স, মমিনুর রহমান সাগর, ইয়ারুল ইসলাম রিপন, তৌহিদুল ইসলাম শান্ত, মোস্তাফিজুর রহমান আজিবর, আমিন কাজী নয়ন, মোস্তফা খালিদ, আ ফ ম মুক্তা, মাহবুব মোল্লা, শরিফুল ইসলাম শরীফ, মহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় যুবদল নেতারা খুলনার সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতা ও সুসম্পর্ক বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন।
তারা বলেন, গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতায় গণমাধ্যম ও সংবাদকর্মীদের ভূমিকা অনস্বীকার্য। খুলনা জেলা যুবদল সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সত্যের পক্ষে থাকা সাংবাদিকদের সম্মান জানায়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, প্রেসক্লাবের সহসভাপতি জাহিদুল ইসলাম এবং নির্বাহী সদস্য জিয়াউস সাদাত।