যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঝিকরগাছায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর,২০২৬, ১০:১০ পিএম
ঝিকরগাছায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা

যশোরের ঝিকরগাছায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরএসআইএইচপি প্রকল্পের আওতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. সাইফুল্লাহর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন এলজিইডি যশোরের নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান। উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লার সঞ্চালনায় কর্মশালায় রিসোর্সপারসন হিসেবে বক্তব্য দেন ঢাকার বেসিসের জিআইএস স্পেশালিস্ট মো. আব্দুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূরুল ইসলাম বক্তব্য দেন। কর্মশালায় এলজিইডির কর্মকর্তা, উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রশাসক ও চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, আধুনিক প্রযুক্তিনির্ভর পরিকল্পনার মাধ্যমে গ্রামীণ সড়ক ব্যবস্থার উন্নয়ন, যোগাযোগ সহজীকরণ এবং টেকসই অবকাঠামো গড়ে তোলাই এই কর্মশালার মূল লক্ষ্য।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)