যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লোহাগড়ার জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ৩০ সেপ্টেম্বর,২০২৬, ০৭:৩৭ পিএম
আপডেট : বুধবার, ৩০ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৫৩ পিএম
লোহাগড়ার জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

নড়াইলের লোহাগড়া উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত জলাশয়ে ৩১৭ কেজি রুইজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

বুধবার সকালে উপজেলার পাঁচুড়িয়া বিলে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এসএম মুস্তাফিজুর রহমান।

পরে উপজেলার ১৭টি প্রাতিষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত জলাশয়ে মোট ৩১৭ কেজি রুইজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।

মাছের পোনা অবমুক্তকালে মৎস্য কর্মকর্তা মাছুম খান, প্রকল্প কর্মকর্তা আলি আকবর, আইসিটি কর্মকর্তা ইমরান হোসেন, যুবদলের আহ্বায়ক খান মাহমুদ আলম, এসএ সাইফুল্লাহ মামুন প্রমুখ।

মৎস্য কর্মকর্তা মাছুম খান বলেন, প্রাতিষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে সাধারণ মানুষের পুষ্টির চাহিদা পূরণ হবে। তবে এই পোনামাছগুলো যেন বড় হওয়ার আগেই কেউ কারেন্ট জাল বা ক্ষতিকর পদ্ধতিতে শিকার না করে, সে বিষয়ে সকলকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

উপজেলা নির্বাহী অফিসার এসএম মুস্তাফিজুর রহমান বলেন, মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যেই এ কর্মসূচি নেওয়া হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)