যশোর, বাংলাদেশ || সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ১৪ সেপ্টেম্বর,২০২৬, ০৭:২৪ পিএম
আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর,২০২৬, ০৭:৩৬ পিএম
যশোরে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

মাদক (হেরোইন) মামলায় যশোর শহরের চাঁচড়া পশ্চিমপাড়ার মাদক ব্যবসায়ী টিটোকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত আইরিন পারভীন এই রায়ে সাজা দেন। সাজাপ্রাপ্ত টিটো চাঁচড়া পশ্চিমপাড়ার শফিউদ্দিনের ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, ২০০৯ সালের ১৩ মে র‌্যাবের একটি দল টিটোর বাড়িতে অভিযান চালায়। এ সময় টিটোকে আটক ও ঘর তল্লাশি করে একশ’ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাবের তৎকালীন ডিএডি আব্দুর রহমান বাদী হয়ে আটক টিটোর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলা তদন্ত শেষে আটক টিটোকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার তৎকালীন এসআই তাসলিমা।

দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি টিটোর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত টিটো কারাগারে আটক আছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)