যশোর, বাংলাদেশ || সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাদকসেবনের দায়ে নারী ও যুবকের কারাদণ্ড

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১৪ সেপ্টেম্বর,২০২৬, ০৫:১৭ পিএম
মাদকসেবনের দায়ে নারী ও যুবকের কারাদণ্ড

যশোরের অভয়নগরে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অভিযোগে রশিদা বেগম ওরফে লাবনি (৪৫) ও সালমান খাঁ (২০) নামের এক নারী ও এক যুবককে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত রশিদা বেগম ওরফে লাবনি উপজেলার বুইকারা গ্রামের ড্রাইভারপাড়া এলাকার মফেজ মোড়লের মেয়ে। সালমান খাঁ ধোপাদী গ্রামের আব্দুর রশিদ খাঁর ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইমদাদুল শেখ জানান, সোমবার দুপুরে বুইকারা গ্রামের ড্রাইভারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা সেবনের সরঞ্জামসহ রশিদা বেগম ওরফে লাবনিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।

অন্যদিকে, সালমান খাঁকে পাঁচ গ্রাম গাঁজাসহ নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন রেললাইন থেকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও শেখ সালাউদ্দীন দিপু বলেন, নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অভিযোগে এক নারীকে এক মাসের এবং এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের প্রত্যেককে অর্থদণ্ড করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)