স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মো. আলাউদ্দিন আল মামুনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলাউদ্দিন আল মামুন মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে নিজ বাসভবনে অসুস্থতাজনিত কারণে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে একইদিন বেলা ১১টার দিকে যশোর জেলা ও দায়রা জজ আদালতে ফুলকোর্ট রেভারেন্স শেষে সমিতির এক নম্বর ভবনে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শোকসভায় সভাপতিত্ব করেন যশোর জেলা আইনজীবী সমিতির সহসভাপতি অ্যাডভোকেট মো. গোলাম মোস্তফা।
সভায় আলাউদ্দিন আল মামুনের কর্মময় জীবনের ওপর স্মৃতিচারণমূলক আলোচনা করেন সহকর্মী ইদ্রিস আলী-১, কাজী ফরিদুল ইসলাম, মসিয়ার রহমান, আবু মুরাদ, এম এ লতিফ, সোহেল শামীম, একেএম আকরাম হোসেন, মাহফুজুর রহমান ও মাহমুদা খানম।
শোকসভা পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক এম এ গফুর এবং যুগ্ম সম্পাদক নূর আলম পান্নু।
সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সমিতির সদস্য মিজানুর রহমান। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।