স্টাফ রিপোর্টার
, যশোর
প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটি দায়িত্বগ্রহণ করেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে সংগঠনের কার্যালয়ে এক সভায় দায়িত্ব হস্তান্তর করেন সংগঠনটির আহ্বায়ক কমিটির সদস্যরা।
দায়িত্ব হস্তান্তর করেন আহ্বায়ক কমিটির সদস্যসচিব বিনয় কৃষ্ণ মল্লিক, সদস্য ও সাবেক সম্পাদক আহসান কবীর, এম আইউব, আকরামুজ্জামান প্রমুখ। এদের মধ্যে বিনয় কৃষ্ণ মল্লিক, আহসান কবীর ও এম আইউব বক্তব্য দেন।
দায়িত্ব গ্রহণ করেন নবনির্বাচিত সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক নূর ইসলামের নেতৃত্বাধীন কমিটি। দায়িত্ব গ্রহণের পর জাহিদ হাসান টুকুন ও নূর ইসলাম বক্তব্য দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নবনির্বাচিত সহসভাপতি আনোয়ারুল কবীর নান্টু, সরোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক কাজী আশরাফুল আজাদ, ফিরোজ গাজী, কোষাধ্যক্ষ জাহিদ আহমেদ লিটন, দফতর সম্পাদক তহীদ মনি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, কার্যনির্বাহী সদস্য রফিকুল ইসলাম, গালিব হাসান পিল্টু, মুর্শিদুল আজিম হিরু, এসএম সোহেল ও তৌহিদ জামান।
প্রসঙ্গত, ১৯ সেপ্টেম্বর প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ক্লাবের আহ্বায়ক কমিটি আয়োজিত ওই নির্বাচনে ১২১ জন ভোটারের মধ্যে ১১৮ জন ভোট দিয়ে পরবর্তী দুই বছরের জন্য নেতৃত্ব নির্বাচিত করেন।
দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত কমিটি তাৎক্ষণিক একটি অনানুষ্ঠানিক সভা করে।