যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি মিজানুর রহমান

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২১ সেপ্টেম্বর,২০২৬, ০৫:২১ পিএম
দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি মিজানুর রহমান

দেবহাটা উপজেলা কেন্দ্রীয় সমবায় অ্যাসোসিয়েশন (ইউসিসিএ) লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ২০২৬ সালের নির্বাচনে সভাপতি পদে ১৪ ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান।

সোমবার (২১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ছাতা প্রতীকে মিজানুর রহমান ৩৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাফিজুর রহমান আনারস প্রতীকে পেয়েছেন ২৪ ভোট।

নির্বাচন পরিচালনা কমিটি ঘোষিত ফলাফলে জানানো হয়, ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি পদে নজরুল ইসলাম এবং সদস্য পদে আব্দুর রশীদ মিস্ত্রী, এসাকুল ইসলাম, আফজাল হোসেন, কাদের মোল্যা ও মোস্তফা মোল্যা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটি আরও জানায়, মোট ৬৪ জন ভোটারের মধ্যে ৬২ জন সদস্য উপস্থিত হয়ে ভোট দিয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন তালা উপজেলা সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম। কমিটির সদস্য ছিলেন জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক আশরাফ আলী ও পরিদর্শক জাফর ইকবাল।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)