যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাবার জানাজায় শামিল হতে পারেননি সাবেক উপজেলা চেয়ারম্যান

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২১ সেপ্টেম্বর,২০২৬, ০৭:৫৩ পিএম
আপডেট : সোমবার, ২১ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৩২ পিএম
বাবার জানাজায় শামিল হতে পারেননি সাবেক উপজেলা চেয়ারম্যান

যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বিপুল ফারাজির বাবা তবিবর রহমান ফারাজি (৮৯) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন।

সোমবার জোহরের নামাজের পর উপজেলার রায়পুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন। কিন্তু, রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে জানাজায় উপস্থিত হতে পারেননি তার ছোট ছেলে সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার বিপুল ফারাজি।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত শনিবার দুপুরে তবিবর রহমান ফারাজির হার্ট অ্যাটাক হলে তাকে খুলনার একটা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেল সাড়ে তিনটার দিকে তিনি মারা যান।

তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অনেক আত্মীয়স্বজন রেখে গেছেন।

মরহুমের বড় ছেলে কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. এনামুল কবির খুলনায় কর্মরত। ছোট ছেলে বাঘারপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজি।

জানাজা শেষে তবিবর ফারাজিকে কয়ালখালি গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তবিবর রহমান ফারাজি কর্মজীবনে খাদ্য বিভাগের পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)