যশোর, বাংলাদেশ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কুষ্টিয়ায় ভেজাল সার বিক্রেতাকে লাখ টাকা জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর,২০২৬, ০৯:৫৭ পিএম
আপডেট : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর,২০২৬, ১০:৩৬ পিএম
কুষ্টিয়ায় ভেজাল সার বিক্রেতাকে লাখ টাকা জরিমানা

ভেজাল সার বিক্রির দায়ে রেজবুল হাসান নামে এক সার ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় জব্দ করা ২৫ বস্তা ভেজাল ডিএপি ধ্বংস করা হয়।

মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া সদরের ত্রিমোহনী বাজারে এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ইয়াসমিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।

আদালত সূত্রে জানা যায়, রোহান ট্রেডার্সে ভেজাল ডিএপি সার বিক্রি হচ্ছে, এমন অভিযোগে সেখানে অভিযান চালানো হয়। পরে দোকানে থাকা সার পরীক্ষা করে মানহীন ও প্রতারণার বিষয়টি নিশ্চিত হন ভ্রাম্যমাণ আদালত। এসময় দোকান মালিক রেজবুল হাসানকে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১৭(৩) ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা ২৫ বস্তা ভেজাল সার ধ্বংস করা হয়েছে।

দোকান মালিক রেজবুল হাসান বলেন, ‘আমার দোকান থেকেই ভেজাল সার উদ্ধার করেছে প্রশাসন। আমি অসুস্থ হয়ে বাড়িতে থাকায় দোকান ছেলে চালাচ্ছিল। এই সার মিরপুরের এক দোকান থেকে এসেছে। আমার অগোচরে এই সার তিনি পাঠিয়েছেন। আমি এ ধরনের কোনো ভেজাল সার বিক্রি করি না।’

মাঠপর্যায়ে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা রুপালি খাতুন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)