যশোর, বাংলাদেশ || রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মেহেরপুরে একদিনে তিন শিশুর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১৩ সেপ্টেম্বর,২০২৬, ০৯:৩৬ পিএম
আপডেট : রবিবার, ১৩ সেপ্টেম্বর,২০২৬, ১১:০০ পিএম
মেহেরপুরে একদিনে তিন শিশুর মৃত্যু

মেহেরপুরে পৃথক মর্মান্তিক ঘটনায় প্রাণ গেল তিন শিশুর। সড়ক দুর্ঘটনায় দুই শিশু এবং পুকুরের পানিতে ডুবে মারা গেছে আরেক শিশু। রোববারের এসব ঘটনায় তিন পরিবারে নেমে এসেছে শোকের মাতম।

নিহত শিশুরা হলো, মুজিবনগর উপজেলার মানিকনগর গ্রামের কামরুজ্জামানের ছেলে ও মানিকনগর আলিম মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র নাবিল হোসেন (১১), গাংনী উপজেলার করমদী গ্রামের রাকিবুল ইসলামের মেয়ে আরিশা খাতুন (২) এবং মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের শিল্টন মিয়ার মেয়ে জান্নাতুল (৭)।

স্থানীয়রা জানায়, রোববার দুপুর আড়াইটার দিকে মাদরাসা থেকে দুপুরের খাবার খেতে বাড়িতে আসে নাবিল। খাবার শেষে সাইকেলযোগে মাদরাসায় ফেরার পথে মুজিবনগর-মেহেরপুর সড়কের আহমদ হুজুরের বাড়ির কাছে একটি মোটরসাইকেলের সঙ্গে তার সাইকেলের ধাক্কা লাগে। এতে নাবিল ছিটকে সড়কে পড়ে যায়। এসময় একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। চোখের সামনে সন্তানের এমন মৃত্যুতে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।

এদিকে, গাংনী উপজেলার করমদী গ্রামে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলার সময় পানিতে পড়ে যায় দুই বছরের শিশু আরিশা খাতুন। পরে পরিবারের সদস্যরা তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুহূর্তের অসাবধানতায় একমাত্র শিশুকে হারিয়ে শোকে কাতর হয়ে পড়েছে পরিবার।

অপরদিকে, মুজিবনগর উপজেলার মহাজনপুরে মিনারুল মিষ্টান্ন ভাণ্ডারের সামনে ইজিবাইকের সঙ্গে দুর্ঘটনায় গুরুতর আহত হয় সাত বছরের শিশু জান্নাতুল।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। জান্নাতুলের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস এবং গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী পৃথক ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করেছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)