যশোর, বাংলাদেশ || সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ফুটবল ম্যাচ দেখে ফেরার পথে দুর্ঘটনায় দুই যুবক নিহত, আহত ৩

বেনাপোল প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২০ জুলাই,২০২৬, ১২:৪০ পিএম
আপডেট : সোমবার, ২০ জুলাই,২০২৬, ০৩:৫০ পিএম
ফুটবল ম্যাচ দেখে ফেরার পথে দুর্ঘটনায় দুই যুবক নিহত, আহত ৩

আর্জেন্টিনা ও স্পেনের বিশ্বকাপ ফুটবল ফাইনাল ম্যাচ উপভোগ করে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে শার্শায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই যুবক। শ্যালোমেশিনচালিত ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তাদের এই মর্মান্তিক মৃত্যু হয়।

এই দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী এবং ট্রলিচালক ও হেলপারসহ তিনজন গুরুতর আহত হন।

সোমবার (২০ জুলাই) সকালে শার্শা উপজেলার গোগা ইউনিয়নের সালামের মোড়সংলগ্ন রুদ্রপুর গ্রামের শেষ সীমান্তে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের জাহাঙ্গীর ভান্ডারীর ছেলে মৃদুল হাসান নাহিদ (২৫) এবং একই গ্রামের জমাত আলীর ছেলে সোহাগ হোসেন ঊষা (২৭)।

আহতরা হলেন, একই গ্রামের শাহাজাহানের ছেলে রুবেল (৩০) এবং ট্রলিচালক আমিরুল ও হেলপার নীরব। আমিরুল ও নীরব শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল ম্যাচ দেখার পর ভোরে নাহিদ, ঊষা ও রুবেল একটি অ্যাপাচি মোটরসাইকেলে চড়ে রুদ্রপুর বাজারে চা খেতে যাচ্ছিলেন। একই সময়ে স্থানীয় একটি ইটভাটা থেকে ইট নিয়ে দ্রুতগতিতে গোগার দিকে আসছিল একটি শ্যালোচালিত ট্রলি। রুদ্রপুর গ্রামের শেষ সীমানায় পৌঁছালে দুটি যানবাহনের চালকই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই নাহিদ ও ঊষার মৃত্যু হয়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় রুবেলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আহত আমিরুল ও নীরবকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

খবর পেয়ে সকালে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীমুল ইসলাম জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)