যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের উদ্যোগ

শার্শায় নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন আর্চ গার্ডার ব্রিজ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ২১ সেপ্টেম্বর,২০২৬, ১০:১৩ পিএম
আপডেট : সোমবার, ২১ সেপ্টেম্বর,২০২৬, ১০:৪৬ পিএম
শার্শায় নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন আর্চ গার্ডার ব্রিজ

যশোরের শার্শা উপজেলার উলশী ডাকবাংলা-যদুনাথপুর সড়কে যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে পদক্ষেপ গ্রহণ করেছে সরকার।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র অধীনে এই সড়কের ৪৫.০০ মিটার চেইনএজে একটি ১১৪ মিটার দীর্ঘ দৃষ্টিনন্দন আর্চ গার্ডার ব্রিজ নির্মিত হতে যাচ্ছে।

‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (২য় পর্যায়) (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় এই মেগা প্রকল্পটির প্রশাসনিক ও দরপত্র আহ্বানের অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প পরিচালক মোহাম্মদ সায়েদুজ্জামান সাদেক স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি যশোরের নির্বাহী প্রকৌশলী বরাবর প্রেরণ করা হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি এই গুরুত্বপূর্ণ প্রকল্পটির অনুমোদন প্রক্রিয়ায় অবদান রেখেছেন।

তার বিশেষ ডিও লেটারের (আধা-সরকারি পত্র) ফলেই শার্শাবাসীর দীর্ঘদিনের স্বপ্নের এই সেতু নির্মাণ প্রকল্পটির দ্রুত অনুমোদন সম্ভব হয়েছে বলে স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন।

প্রকল্প অনুমোদনের ওই চিঠি সূত্রে জানা গেছে, সরকারি চিঠির তথ্য অনুযায়ী, দৃষ্টিনন্দন এই আর্চ গার্ডার সেতু ও সংযোগ সড়ক নির্মাণে মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে এগারো কোটি নিরানব্বই লাখ আট হাজার আটশ চুয়াল্লিশ টাকা।

এর মধ্যে মূল সেতুর নির্মাণ ব্যয় দশ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার ৩৩ টাকা। সংযোগ সড়কের জন্য বরাদ্দ রাখা হয়েছে এক কোটি ১৯ লাখ ১১ হাজার ৮১১ টাকা।

ই-জিপি পোর্টালের মাধ্যমে ‘এক ধাপ দুই খাম’ পদ্ধতিতে দ্রুতই এই কাজের দরপত্র আহ্বান করা হচ্ছে বলে জানা গেছে। চুক্তি স্বাক্ষরের পর থেকে ১৮ মাসের মধ্যে ঠিকাদার প্রতিষ্ঠানকে সম্পূর্ণ কাজটি শেষ করতে হবে।

প্রকল্প পরিচালক মোহাম্মদ সায়েদুজ্জামান সাদেক স্বাক্ষরিত অনুমোদন পত্রে কাজের স্বচ্ছতা ও গুণগত মান নিশ্চিত করতে বেশ কিছু কঠোর শর্ত আরোপ করা হয়েছে।

শর্তানুযায়ী-দরপত্র আহ্বানের পূর্বেই গ্লোবাল জিপিএস প্রযুক্তির মাধ্যমে ব্রিজের নিখুঁত লে-আউট দিতে হবে।

বিআইডব্লিউটিএ বা হাইড্রোগ্রাফি বিভাগের সহায়তায় স্ট্যান্ডার্ড হাই ওয়াটার লেভেল মেপে সেতুর সঠিক উচ্চতা বা ‘ভার্টিক্যাল ক্লিয়ারেন্স’ নিশ্চিত করতে হবে, যেন বর্ষা মৌসুমে নৌযান চলাচলে কোনো বিঘ্ন না ঘটে।

কাজের শতভাগ স্বচ্ছতা বজায় রাখতে ব্রিজের পাইলিংসহ নির্মাণ কাজের ‘রিয়েল টাইম মনিটরিং’ এবং ভিডিও ফুটেজ প্রকল্প পরিচালকের দপ্তরে পাঠাতে হবে। ল্যাব টেস্টের ফলাফল সন্তোষজনক না হলে ঠিকাদারকে কোনো বিল পরিশোধ করা হবে না বলেও অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, এই সেতুটি নির্মাণ সম্পন্ন হলে শার্শা উপজেলার সাথে পার্শ্ববর্তী এলাকাগুলোর যোগাযোগ ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আসবে।

গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হওয়ার পাশাপাশি স্থানীয় কৃষকদের উৎপাদিত পণ্য সহজে বাজারজাত করা সম্ভব হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)