যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের আনন্দ উৎসব

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ২১ সেপ্টেম্বর,২০২৬, ০৭:৪০ পিএম
আপডেট : সোমবার, ২১ সেপ্টেম্বর,২০২৬, ০৮:২৭ পিএম
যশোরে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের আনন্দ উৎসব

যশোরের জেস গার্ডেনে দিনভর ব্যতিক্রমী আনন্দে মেতেছিল ১০৩ জন এতিম ও সুবিধাবঞ্চিত শিশু। মা-বাবাহীন এসব শিশুর মানসিক বিকাশ এবং পড়াশোনার প্রতি আগ্রহ ধরে রাখতে সোমবার (২১ সেপ্টেম্বর) সারাদিনের এই বিশেষ মিলনমেলার আয়োজন করা হয়।

​অস্ট্রেলিয়ার দাতা সংস্থা মা মুসলিম এইড অস্ট্রেলিয়া ও মা ইন্টারন্যাশনাল এবং জাতীয় মানবিক উন্নয়ন সংস্থা 'ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ'-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শিশুদের জন্য ছিল খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা ধরনের বিনোদনমূলক আয়োজন।

​দিনভর কেবল বিনোদনই নয়, শিশুদের মানসিক বিকাশ ও পড়াশোনা নিরবচ্ছিন্ন রাখতে প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয়েছে তিনমাসের পুষ্টিকর খাদ্যসামগ্রী, মৌসুমি ফল ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র।

আয়োজকরা জানান, নিয়মিত সহায়তার অংশ হিসেবে প্রতি তিন মাস অন্তর তাদের এই খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

​অনুষ্ঠানে ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ-এর সিইও এনায়েত হোসেন জাকারিয়া এবং যশোর জেলা প্রতিনিধি মুন্সি নাজমুল হোসেন উপস্থিত ছিলেন।

​আয়োজকরা আরও জানান, সুবিধাবঞ্চিত শিশুদের মানসিক বিকাশ, শিক্ষার ধারাবাহিকতা রক্ষা এবং স্বাভাবিক পরিবেশে বেড়ে ওঠার সুযোগ নিশ্চিত করতেই এই উদ্যোগ। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে শিশুদের মুখে হাসি ফোটানোর পাশাপাশি সবসময় তাদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।

বর্তমানে সংস্থাটি সারাদেশে ৪০০ জন এতিম শিশুকে নিয়মিতভাবে প্রতি তিন মাসে খাদ্যসহায়তা হিসেবে চাল, ডাল, চিনি, আটা, গুঁড়োদুধ, বিস্কুট, হরলিক্স, চকলেট, নুডুলস, সয়াবিন তেল ও বাদাম দিচ্ছে। এর পাশাপাশি শিশুদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য সারা বছরের শিক্ষা উপকরণ, ক্রীড়াসামগ্রী, নতুন পোশাক এবং প্রয়োজনীয় নগদ অর্থও দিচ্ছে সংগঠনটি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)