অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে পুলিশের তালিকাভুক্ত মাদক কারবারি ও বাস্তুহারালীগের স্থানীয় সভাপতি কামরুল হাসান ওরফে ইয়াবা কামরুলকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গুয়াখোলা গ্রামের প্রফেসরপাড়া এলাকার একটি মোটরসাইকেল গ্যারেজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মাদকসহ ১৪টি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি কামরুল গুয়াখোলা গ্রামের রেলবস্তির আব্দুল গনির ছেলে। তিনি বাস্তুহারালীগ নওয়াপাড়া পৌর শাখার সভাপতি ও ছয় নম্বর ওয়ার্ড কৃষকলীগের সাধারণ সম্পাদক।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, যশোর জেলা পুলিশের তালিকাভুক্ত ও পুরস্কারঘোষিত মাদক কারবারি কামরুল হাসান ওরফে ইয়াবা কামরুলকে বেলা দুইটার দিকে গ্রেপ্তার করা হয়।
তিনি মাদকসহ ১৪টি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। এ ছাড়া নিষিদ্ধ সংগঠন বাস্তুহারালীগের নওয়াপাড়া পৌর শাখার সভাপতি ও নওয়াপাড়া পৌরসভার ছয় নম্বর ওয়ার্ড কৃষকলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।