যশোর, বাংলাদেশ || সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে আওয়ামী লীগ নেতা জিয়াউল হাসান হ্যাপি আটক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ২৮ সেপ্টেম্বর,২০২৬, ১০:০৭ এ এম
যশোরে আওয়ামী লীগ নেতা জিয়াউল হাসান হ্যাপি আটক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যশোর জেলা শাখার যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে যশোর শহরের একটি স্থান থেকে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আটকের পর তাকে প্রথমে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। কোতোয়ালি থানা ও ডিবি পুলিশের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ সূত্রের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড ও নাশকতার অভিযোগের প্রেক্ষিতে জিয়াউল হাসান হ্যাপিকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তবে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগে তাকে আদালতে সোপর্দ করা হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)