যশোর, বাংলাদেশ || রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঝিনাইদহে ঝুলন্ত তারে বিদ্যুস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু!

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ২৭ সেপ্টেম্বর,২০২৬, ০২:৪৯ পিএম
ঝিনাইদহে ঝুলন্ত তারে বিদ্যুস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু!

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রকি (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলার বিষয়খালী গ্রামের উত্তরপাড়ার মাঠের একটি ঘাসের জমি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রকি সদর উপজেলার কানুহরপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে গ্রামের কয়েকজন মাঠে কাজ করতে গেলে একটি ঘাসের জমিতে রকিকে পড়ে থাকতে দেখেন। এ সময় জমির ওপর দিয়ে টানানো ঝুলন্ত বিদ্যুতের তারের সংস্পর্শে তাকে দেখতে পান তারা।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, ঘাসের জমির ওপর দিয়ে বিদ্যুতের একটি তার ঝুলে ছিল। ওই তারের সংস্পর্শে এসে রকি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি জানান, মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)