যশোর, বাংলাদেশ || রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

হাসপাতালের বেড দেওয়ার কথা বলে টাকা দাবির অভিযোগে যুবক আটক

স্টাফ রিপোর্টার

প্রকাশ : রবিবার, ২৭ সেপ্টেম্বর,২০২৬, ০৩:২৪ পিএম
হাসপাতালের বেড দেওয়ার কথা বলে টাকা দাবির অভিযোগে যুবক আটক

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রোগীকে বেড দেওয়ার কথা বলে ১ হাজার ৫০০ টাকা দাবির অভিযোগে রিফাত হাসান সজল (৩৪) নামে এক যুবককে আটক করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের তৃতীয় তলার ৯ নম্বর ওয়ার্ড থেকে তাকে আটক করেন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা।

আটক সজল যশোর শহরের ঝুমঝুমপুর-মনিহার এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি মনিহারের রাসেল এন্টারপ্রাইজ নামে একটি ফলের দোকানে কাজ করেন বলে জানা গেছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, সাতমাইল এলাকার মথুরাপুর গ্রামের বাবুল মোল্লার স্ত্রী সালেহা বেগম (৪৫) গ্যাস্ট্রোলজি সমস্যায় হাসপাতালে ভর্তি ছিলেন। অভিযোগ উঠেছে, তাকে বেড পাইয়ে দেওয়ার কথা বলে সজল ১ হাজার ৫০০ টাকা দাবি করেন।

বিষয়টি জানাজানি হলে হাসপাতালের নিরাপত্তাকর্মীরা সজলকে আটক করে কোতোয়ালি থানা পুলিশকে খবর দেন। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)