স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর জেনারেল হাসপাতালের ডক্টরস ওয়েলফেয়ার সোসাইটির ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ডা. মো. উবায়দুল কাদির উজ্জ্বলকে সভাপতি এবং ডা. মো. আহসান কবির বাপ্পিকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শনিবার সংগঠনের বিদায়ী ২০২৪-২৬ ও নবনির্বাচিত ২০২৬-২৮ কমিটির যৌথ সভায় আনুষ্ঠানিকভাবে নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সহসভাপতি হয়েছেন ডা. মো. তমিজ উদ্দীন সেখ ও ডা. আ.ন.ম. বজলুল রশীদ (টুলু)। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ডা. মো. শফিউল্লাহ সবুজ ও ডা. হাবিবা সিদ্দিকা ফোয়ারা।
কমিটির অন্যান্য পদে রয়েছেন—কোষাধ্যক্ষ ডা. খন্দকার রেজওয়ান-উদ-দারাঈন, সাংগঠনিক সম্পাদক ডা. এস কে রাজিবুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক ডা. মো. আজিম উদ্দীন, দপ্তর সম্পাদক ডা. মো. নাহিদ সিরাজ, বিজ্ঞানবিষয়ক সম্পাদক ডা. মো. তছদিকুর রহমান খান (কাফি), প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. রাজিব কুমার হালদার, সংস্কৃতি ও আপ্যায়ন সম্পাদক ডা. তানজিলা ইয়াসমিন এবং ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক ডা. মো. মনিরুজ্জামান তুষার।
১০ সদস্যের কার্যনির্বাহী সদস্য পদে রয়েছেন ডা. হিমাদ্রি শেখর সরকার, ডা. মো. আব্দুল কাদের, ডা. আবু হায়দার মোহাম্মদ মনিরুজ্জামান, ডা. মো. মাহফুজুর রহমান, ডা. এম এ গোলাম কিবরিয়া, ডা. মো. তৌহিদুল ইসলাম, ডা. মো. শরিফুল ইসলাম শরিফ, ডা. মো. আব্দুর রশীদ, ডা. মো. মোশফেক-উর-রহমান এবং ডা. মো. মুবাশ্বির হাসান।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ হাসপাতালের চিকিৎসকদের সার্বিক কল্যাণ এবং চিকিৎসাসেবার মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।