যশোর, বাংলাদেশ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোর শিক্ষাবোর্ডে একাদশে বিশেষ কোটায় ১৫ জন মনোনীত

স্টাফ রিপোর্টার

প্রকাশ : বুধবার, ২৩ সেপ্টেম্বর,২০২৬, ১১:০০ এ এম
যশোর শিক্ষাবোর্ডে একাদশে বিশেষ কোটায় ১৫ জন মনোনীত

একাদশ শ্রেণিতে যশোর শিক্ষাবোর্ডে বিশেষ কোটায় ১৫ শিক্ষার্থীকে ভর্তির জন্য মনোনীত করা হয়েছে। এসব শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত জিপিএ শিথিল করা হয়েছে। বিশেষ কোটার মধ্যে রয়েছে বিশেষ চাহিদা (প্রতিবন্ধী) সম্পন্ন শিক্ষার্থী, প্রবাসীদের সন্তান, বিকেএসপি থেকে উত্তীর্ণ শিক্ষার্থী, খেলাধুলা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে বিভাগীয় বা জাতীয় পর্যায়ে অসামান্য অবদানের পুরস্কারপ্রাপ্তরা। ১৫ জনের মধ্যে প্রতিবন্ধী কোটায় ভর্তির জন্য মনোনীত হয়েছেন ১২ জন, দুইজন প্রবাসী কোটা ও একজন সাংস্কৃতিক কোটায়।

শিক্ষাবোর্ড ও সংশ্লিষ্ট শিক্ষার্থীরা জানিয়েছে, সরকারি এমএমসিটি কলেজ খুলনায় বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য মনোনীত হয়েছেন সৈয়দা মিন্নাতাল্লাহ। তিনি খুলনা বিভাগীয় পর্যায়ে নৃত্য প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন। এছাড়া, প্রবাসী কোটায় যশোর ক্যান্টনমেন্ট কলেজে বিজ্ঞান বিভাগে কোয়েল আফরোজ ও যশোর সরকারি এমএম কলেজে মানবিক বিভাগে জিলানী জাহান ভর্তির জন্য মনোনীত হয়েছেন।

বিশেষ প্রতিবন্ধী কোটায় যশোর সরকারি এমএম কলেজে মানবিক বিভাগে মো. শাহারিয়ার আলম, রিদিয়ানা ইসলাম রাদিয়া, জিএম অফিয়া জামান, রামিসা মেহজাবিন এবং হুসাইন আহম্মেদ, সরকারি এমএমসিটি কলেজ খুলনায় বাণিজ্য বিভাগে মো. নাইমুল ইসলাম, মানবিক বিভাগে প্রান্ত প্রদীপ সরকার, খুলনা সরকারি কলেজে বিজ্ঞান বিভাগে গোপাল কৃষ্ণ বিশ্বাস, সরকারি বিএল কলেজে মানবিকে তাসনিম আলম জিসান, কুষ্টিয়া সরকারি সেন্ট্রাল কলেজের বিজ্ঞান বিভাগে মো. আল আমিন, লামিম রেজা, আবুল কালাম আজাদ ভর্তির জন্য মনোনীত হয়েছেন।

যশোর শিক্ষাবোর্ডের সংশ্লিষ্টদের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানেও ১৫ জনকে বিশেষ কোটায় ভর্তির জন্য মনোনীতের কথা উল্লেখ করা হয়েছে।

যশোর বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. কবুয়াত আলী বিশ্বাস জানিয়েছেন, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বিশেষ কোটার এসব শিক্ষার্থীর জন্য কলেজ কর্তৃক নির্ধারিত ন্যূনতম জিপিএ শিথিল করা হয়েছে। তারা অনলাইনে আবেদন ছাড়াই পছন্দের কলেজে ম্যানুয়াল পদ্ধতিতে ভর্তি হতে পারবে। এ ক্ষেত্রে শিক্ষাবোর্ড থেকে তাদের জন্য কোনো ধরনের বিধি-নিষেধ আরোপ করা হবে না।

তিনি আরও জানান, বিশেষ কোটায় ভর্তির জন্য মনোনীত ১৫ জনের মধ্যে অনেকেই সংশ্লিষ্ট কলেজে ভর্তি হয়েছে। অন্যদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে তিনি আহ্বান জানান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)