যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৫ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আইনজীবীকে 'হুমকি', প্রেসক্লাবে অভিযোগ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ১৩ মে,২০২৬, ০৮:৫২ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে,২০২৬, ০১:৫৫ এ এম
আইনজীবীকে 'হুমকি', প্রেসক্লাবে অভিযোগ

মামলা করে টাকা না দিয়ে উল্টো আইনজীবীকে হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে এশিয়ান টিভির জেলা প্রতিনিধি পরিচয়দানকারী হাসিবুর রহমান শামীমের বিরুদ্ধে। সংশ্লিষ্ট আইনজীবী মুক্তাদিরুল হক বুধবার প্রেসক্লাব যশোরে অভিযোগটি দেন।

এই তথ্য নিশ্চিত করেছেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, যশোর শহরতলীর বিরামপুর ফকিরার মোড় এলাকার হাজী লিয়াকত আলীর ছেলে হাসিবুর রহমান শামীম কয়েকদিন আগে অ্যাডভোকেট মোক্তাদিরুল হকের চেম্বারে গিয়ে আদালতে একটি মামলা করবেন বলে জানান। এ সময় মামলা করার খরচ বাবদ তার সাথে আইনজীবীর দশ হাজার টাকার মৌখিক চুক্তি হয়।

গত ৬ মে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শামীমের আইনজীবী হিসেবে তিনি মামলাটি দাখিল করেন। এদিন শামীম আইনজীবীকে এক হাজার টাকা দিয়ে বাকি টাকা পরে দেবেন বলে জানিয়ে চলে যান। বেশ কয়েদিন অতিবাহিত হলেও টাকা না দেওয়ায় আইনজীবী তার কাছে বাকি নয় হাজার টাকা চান। এতে ক্ষিপ্ত হয়ে আইনজীবীকে জীবননাশের হুমকিসহ অকথ্য ভাষায় গালিগালাজ করেন শামীম।

এই ঘটনায় বুধবার প্রেসক্লাব যশোরের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর তিনি অভিযোগ দেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)