যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৫ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে আইনজীবীর মৃত্যুতে ফুলকোর্ট রেফারেন্স

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ মে,২০২৬, ০৮:১৩ পিএম
যশোরে আইনজীবীর মৃত্যুতে ফুলকোর্ট রেফারেন্স

যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য কেসমত আলীর মৃত্যুতে বৃহস্পতিবার (১৪ মে) জেলা ও দায়রা জজ আদালতে ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া, দুপুরে আইনজীবী সমিতির উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী সমিতির সাবেক সভাপতি নজরুল ইসলাম, সাবেক পিপি রফিকুল ইসলাম পিটু, আবু বকর সিদ্দিকী, আব্দুল মজিদ, সাবেক সভাপতি শরীফ নুর আলী রেজা, মাহমুদা খানম, মিলন কুমার মিত্র, সাবেক জিপি সোহেল শামীম এবং সৈয়দ কবির হোসেন জনি।

সভা পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক নুর আলম পান্নু।

বক্তরা মরহুম কেসমত আলীর রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। শোকসভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মিজানুর রহমান (১)।

কেসমত আলী বুধবার (১৩ মে) বার্ধক্যজনিত কারণে নিজ বাস ভবনে ইন্তেকাল করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)