যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৫ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দেবহাটায় ভারতীয় রেণু উদ্ধার, খালে অবমুক্ত

দেবহাটা (সাতক্ষীরা) সংবাদদাতা

প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ মে,২০২৬, ০৬:২৮ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে,২০২৬, ০৯:২২ পিএম
দেবহাটায় ভারতীয় রেণু উদ্ধার, খালে অবমুক্ত

দেবহাটা থানা পুলিশ নিয়মিত অভিযানে ভারতীয় রেণুপোনা উদ্ধার করেছে। বৃহস্পতিবার (১৪ মে) ভোর ৫টার দিকে বহেরা নতুন মসজিদের সামনে রাস্তার পাশে প্লাস্টিকের বস্তায় চারটি পলি ব্যাগে চিংড়ি মাছের এ রেণুপোনা পরিত্যাক্ত অবস্থায় পাওয়া যায়।

গত কয়েকদিনে পৃথক অভিযানে পুলিশ মোট ২৫ বল ভারতীয় রেণুপোনা জব্দ করেছে বলে জানিয়েছে।

উদ্ধারের পর বিষয়টি উপজেলা মৎস্য কর্মকর্তাকে জানানো হলে মাছের রেণু দ্রুত মারা যাওয়ার আশঙ্কা থাকায় উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে বসন্তপুর খালে অবমুক্ত করা হয়।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বলেন, কিছু অসাধু ব্যবসায়ী অধিক লাভের আশায় অবৈধ পথে ভারতীয় রেণুপোনা এনে আমাদের দেশীয় হ্যাচারির সুনাম নষ্ট করছে। তাই এই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের এ অভিযান চলমান থাকবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)