যশোর, বাংলাদেশ || শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিজিবির অভিযানে মহেশপুরে ভারতীয় মদ ও সিরাপ জব্দ

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১৪ নভেম্বর,২০২৬, ০২:২৯ পিএম
আপডেট : শনিবার, ১৪ নভেম্বর,২০২৬, ০২:৩৮ পিএম
বিজিবির অভিযানে মহেশপুরে ভারতীয় মদ ও সিরাপ জব্দ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও কফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শুক্র ও শনিবার (১৩ ও ১৪ নভেম্বর) মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ বিভিন্ন সীমান্ত ফাঁড়ির (বিওপি) সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

৫৮ বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে নতুনপাড়া বিওপির সুবেদার মো. আলী হোসেনের নেতৃত্বে একটি দল সীমান্ত পিলার-৬৬-এমপি থেকে প্রায় ১৫০ গজ ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে নতুনপাড়া গ্রামের দলিল মিয়ার আমবাগানে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৫৪ বোতল ভারতীয় সিরাপ জব্দ করা হয়।

এছাড়া শনিবার ভোররাত পৌনে ১টার দিকে সামন্তা বিওপির হাবিলদার সঞ্জয় কুমার সিংহের নেতৃত্বে সীমান্ত পিলার-৫৪/১-এস থেকে প্রায় ১৫০ গজ ভেতরে পাকরাইল রাস্তার পাশ থেকে ৯৫ বোতল ভারতীয় কফ সিরাপ জব্দ করে বিজিবি। একই রাতে আনুমানিক আড়াইটার দিকে নিমতলা বিওপির হাবিলদার মো. হেমায়েতের নেতৃত্বে সীমান্ত পিলার-৭৪/২-এস থেকে প্রায় ১০০ গজ ভেতরে শিংনগর হালদারপাড়া গ্রামের একটি কলাক্ষেতের পাশ থেকে ৪৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন। জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে প্রচলিত আইনে পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)