যশোর, বাংলাদেশ || শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দুই আদালতে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা, আটক ৯

যশোর শহরের নিরাপত্তা জোরদার

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ১৩ নভেম্বর,২০২৬, ১০:৪৪ পিএম
যশোর শহরের নিরাপত্তা জোরদার

যশোরে জেলা ও দায়রা জজ আদালতের (সহকারী জজ আদালত) ফটকের সামনে এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পৃথক দুটি স্থানে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

মামলাটি করেছেন কোতোয়ালি থানার এসআই রাইসুল ইসলাম। বিস্ফোরক আইনে মামলাটি করা হয়।

ঘটনার পর রাতে শহরজুড়ে বিশেষ অভিযান চালিয়ে নয়জনকে আটক করা হয়েছে। এরা হলেন, মনিরুজ্জামান লাবলু, লাভলু, ইরান, আরমান হোসেন রিজভী, ডালিম হোসেন, আব্দুল আলিম গাজী, শরিফুল ইসলাম এবং সানোয়ার হোসেন।

এদিকে, মামলায় আসামি করা হয়েছে যশোর সদরের সুজলপুর গ্রামের মকসেদ গাজীর ছেলে মনিরুজ্জামান লাবলু, নরেন্দ্রপুর ইউনিয়নের ভগবতীপুর এলাকার আব্দুল মজিদের ছেলে লাভলু, চাঁচড়া রায়পাড়া এলাকার কাজী আব্দুল মান্নানের ছেলে কাজী বাকেরুল ইসলাম ইরান, ধর্মতলা এলাকার রকমারি চায়ের দোকানসংলগ্ন এলাকার লুৎফর রহমানের ছেলে আরমান হোসেন রিজভী, বকচর এল মার্কেটের পেছনের এলাকার ফজলুল হকের ছেলে ডালিম হোসেন, চাঁচড়া রায়পাড়া এলাকার আলোচিত ঢ্যাব পকেটমারের ছেলে সম্রাট, চাঁচড়া রায়পাড়া এলাকার তারেকের ছেলে তানভির, ষষ্টিতলাপাড়া পাখিপট্টি এলাকার হাফিজুল ইসলামের ছেলে হৃদয়, রেলস্টেশন মাদরাসাপাড়া এলাকার বাপ্পি ওরফে ভোমর বাপ্পি, পুলেরহাট এলাকার আইজুল, খড়কী কলাবাগানপাড়ার বাশারের ছেলে তুহিন, একই এলাকার শিপন ওরফে ভাগনে শিপন, রেলগেট পশ্চিমপাড়া এলাকার সালামের ছেলে দেলো, খড়কী কলাবাগানপাড়া এলাকার মোহন আলী, চাঁচড়া রায়পাড়া এলাকার দেলোয়ারের ছেলে মামুন ওরফে ব্ল্যাক মামুন, বেজপাড়ার শ্রীধর পুকুরপাড় এলাকার অনিল কর্মকারের ছেলে অমিত কর্মকার, কাজীপাড়া কাঁঠালতলা এলাকার আসাদুল্লাহর ছেলে আবুজার হোসাইন, শংকরপুর গোলপাতা মসজিদের পূর্বপাশ এলাকার হাশেম গাজীর ছেলে ইকবাল বাদশা রনি, শংকরপুর দুলালের মোড় এলাকার আব্দুস সাত্তারের ছেলে সুমন, বেজপাড়া এলাকার কাদেরের ছেলে আবির, ছোটনের মোড় এলাকার জাফর।

এজাহারে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে কোতোয়ালি মডেল থানার এসআই রাইসুল ইসলাম পুলিশ সদস্যদের নিয়ে যশোর রেলস্টেশনের সামনে দায়িত্ব পালন করছিলেন। তখন তিনি জানতে পারেন, জেলা ও দায়রা জজ আদালতের সহকারী জজ আদালতের ফটকের সামনে এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের পেছনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।

বিষয়টি তাৎক্ষণিকভাবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়। এরপর রাত ৯টার দিকে পুলিশ সহকারী জজ আদালতের ফটকের সামনে পৌঁছায়। পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত টিনের কৌটার অংশবিশেষ ও কালো স্কসটেপের দুটি টুকরা উদ্ধার করে। একই সময় অর্থাৎ রাত ৮টা ৩৫ মিনিটের দিকে প্যারিস রোড থেকে আদালত ভবনের পেছনের দিকে ককটেলসদৃশ হাতবোমা নিক্ষেপ করা হয়। বোমাটি আদালত ভবনের পেছনের প্রবেশপথের ডান পাশে প্রাঙ্গণের ভেতরে পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়। পুলিশ ওই স্থান থেকে ছয়টি বিয়ারিং বল, দুটি কালো স্কসটেপের টুকরা এবং বিস্ফোরিত টিনের কৌটার দুটি অংশ উদ্ধার করে।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, আটক সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় সদস্য। তারা শান্তিশৃঙ্খলা নষ্ট ও যশোরকে অস্থিতিশীল করতে এসব নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকের অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরো বলেন, যশোরের দুই আদালতে বোমার বিস্ফোরণের পর পুলিশ যশোর শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। প্রত্যেকটি মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করা হচ্ছে। বিশেষ করে মোটরসাইকেলগুলোর ওপর নজর রাখা হচ্ছে বেশি। কেননা মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা ককটেল বহন এবং নাশকতা করে দ্রুত স্থান ত্যাগ করতে পারে। ফলে যশোর পুলিশ জেলাব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)