যশোর, বাংলাদেশ || শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ডায়াবেটিস দিবসে অভয়নগরে র‌্যালি আলোচনা

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১৪ নভেম্বর,২০২৬, ০২:০২ পিএম
আপডেট : শনিবার, ১৪ নভেম্বর,২০২৬, ০২:৩২ পিএম
ডায়াবেটিস দিবসে অভয়নগরে র‌্যালি আলোচনা

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে যশোরের অভয়নগরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে রোটাররি ক্লাব অব নওয়াপাড়ার আয়োজনে এবং রোটার‌্যাক্ট ও ইন্টার‌্যাক্ট ক্লাব অব নওয়াপাড়ার সার্বিক সহযোগিতায় এই কর্মসূচি পালন করা হয়।

সকাল সাড়ে ১০টার দিকে অভয়নগর উপজেলা পরিষদসংলগ্ন রোটারি খোরশেদ আলী মোগল হেল্থ কমপ্লেক্সের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রেসিডেন্ট রবিউল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আব্দুল আজিজ সরদার, ডা. জুলফিকার আহম্মেদ, শাহ জালাল হোসেন, দীপক কুমার সাহা, ডা. আতাহার হোসেন।

উপস্থিত ছিলেন নুর আলম পাটোয়ারী বাবু, ডা. রূপকথা মুখার্জী, ডা. শেখ কেরামত আলীসহ বিশিষ্ট ব্যক্তিরা।

এর আগে নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

দিবসটি উলেক্ষে শতাধিক নারী-পুরুষকে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করানো হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)