যশোর, বাংলাদেশ || শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

উপশহরে তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ১৩ নভেম্বর,২০২৬, ০৯:৫৭ পিএম
উপশহরে তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

যশোর সদর উপজেলার উপশহরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘তরিকুল ইসলাম স্মৃতি একদিনের ফুটবল টুর্নামেন্ট’।

শুক্রবার (১৩ নভেম্বর) দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিকেল ৪টায় অনুষ্ঠিত ফাইনালে ২-১ গোলে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে তরফদার মোহাম্মদ ওয়াহিদুলের দল। রানার্সআপ হয়েছে তানভীন আলম সাদের দল।

ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নেয়। শুক্রবার সকালে প্রতিযোগিতা শুরু হয়। দিনভর চলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ।

বিকেলে অনুষ্ঠিত ফাইনালে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে ওয়াহিদুলের দল।

টুর্নামেন্টের উদ্বোধন করেন উপশহর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য, বিএনপি নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী আবু সাইদুর রহমান সোহেল।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপশহর ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি, বিশিষ্ট ক্রীড়াবিদ, সমাজসেবক ও দুই নম্বর ওয়ার্ডের (বি-ব্লক) মেম্বার পদপ্রার্থী বিল্লাল হোসেন রুবেল।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিল্লাল হোসেন রুবেল বলেন, ‘খেলায় শক্তি, খেলাই বল-মাদক ছেড়ে মাঠে চল’ স্লোগানকে সামনে রেখে তরুণ ও যুবসমাজকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করতে হবে।

আজকের তরুণ প্রজন্মই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মাদক, অনলাইন জুয়া ও মোবাইল গেমের আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।

এ ধরনের আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সুস্থ সমাজ গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ জন্য এলাকায় নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন প্রয়োজন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এক নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি শেখ রাহাত রহমান, সহসভাপতি তানভীন আলম সাদ, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম অর্ক, দুই নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহজালাল রনি, চার নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি কুয়াশা এবং টুর্নামেন্ট আয়োজনের আহ্বায়ক শেখ আহাদ।

আয়োজকেরা জানান, তরুণ প্রজন্মকে মাদক, অনলাইন জুয়া ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলায় উৎসাহিত করা এবং সুস্থ বিনোদনের পরিবেশ সৃষ্টি করাই এ টুর্নামেন্টের মূল উদ্দেশ্য।

ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)