যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৫ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কেশবপুরে বোরো ধান সংগ্রহ শুরু

কেশবপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ মে,২০২৬, ০৮:৩৪ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে,২০২৬, ০৯:৫৫ পিএম
কেশবপুরে বোরো ধান সংগ্রহ শুরু

বৃহস্পতিবার যশোরের কেশবপুরে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন ৩৬ টাকা দরে জিহাদ হোসেনের কাছ থেকে তিন হাজার কেজি ধান ক্রয়ের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেছেন।

এ বছর একমণ ধানের সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৪৪০ টাকা। কেশবপুরে এক হাজার ৩৫১ মে.টন ধান সংগ্রহ করার কথা। এ বছর কেশবপুরে ১৩ হাজার ৫৯৫ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়।

সেকারণে এরআগে উপজেলার কৃষকদের সরাসরি অনলাইন অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে ধান বিক্রয়ের জন্য আবেদন করতে বলা হয়। আবেদনের শেষ তারিখ ছিল ১৩ মে রাত ১২টা পর্যন্ত। এক হাজার ৭১০ জন কৃষক অনলাইনের মাধ্যমে আবেদন করেন।

১৪ মে কেশবপুর খাদ্যগুদামে ক্রয় কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসারসহ অন্য সদস্যদের উপস্থিতিতে লটারির মাধ্যমে ৪৫৩ জন কৃষককে মনোনীত করা হয়। এসময় উপস্থিত এক কৃষকের কাছ থেকে তিন টন বোরো ধান সংগ্রহ করে অভ্যন্তরীণ ধান ক্রয়ের উদ্বোধন করা হয়।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হুমায়ুন কবির বলেন, এবছর কৃষকদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে এক হাজার ৩৫১ মে.টন ধান সংগ্রহ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন বলেন, বৃহস্পতিবার থেকে সরাসরি কৃষকদের কাছ থেকে বোরো ধান কেনা শুরু হয়েছে।

 

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)