যশোর, বাংলাদেশ || রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ইয়াবাসহ ৬০ বছরের ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর,২০২৬, ০৯:৩০ পিএম
আপডেট : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর,২০২৬, ১১:১৪ পিএম
ইয়াবাসহ ৬০ বছরের ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি

মাগুরা সদরের শত্রুজিৎপুর এলাকায় পাঁচশ পিস ইয়াবাসহ মো. জাহাঙ্গীর আলম তৈয়ব (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ।

শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে শত্রুজিৎপুর বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শত্রুজিৎপুর ইউনিয়নের বারইখালী গ্রামের জামে মসজিদের পশ্চিম পাশে মাগুরা-নড়াইল সড়কে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে জাহাঙ্গীর আলম তৈয়বকে আটক করা হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে পরিহিত সাদা পাঞ্জাবির ডান পাশের পকেট থেকে দশটি জিপারে রাখা পাঁচশ’ পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ৫০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য দেড় লাখ টাকা।

শত্রুজিৎপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শুভঙ্কর রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা পুলিশের সদস্যরা অংশ নেন।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)