যশোর, বাংলাদেশ || রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

টিজিংয়ের প্রতিবাদ করায় মাথায় ইটের আঘাত, তরুণী হাসপাতালে

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর,২০২৬, ০৬:০৫ পিএম
আপডেট : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর,২০২৬, ০৯:১০ পিএম
টিজিংয়ের প্রতিবাদ করায় মাথায় ইটের আঘাত, তরুণী হাসপাতালে

যশোর শহরের খড়কী কবরস্থান এলাকায় টিজিংয়ের প্রতিবাদ করায় মিথিলা (২৪) নামে এক তরুণীর ওপর বাসায় ঢুকে হামলার অভিযোগ উঠেছে কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে।

এ সময় ইট দিয়ে তার মাথায় উপর্যুপরি আঘাত করা হয় বলে অভিযোগ করেন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার বিকেলে খড়কী কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। আহত মিথিলা ওই এলাকার মো. গোলাম এর মেয়ে।

স্থানীয়দের অভিযোগ, কয়েকজন বখাটে কিশোর নিয়মিত ওই এলাকার একটি চায়ের দোকানের পাশে বসে থাকেন এবং রাস্তা দিয়ে চলাচলকারী নারীদের টিজ করেন।

প্রতিদিনের মতো ঘটনার দিনও ইভটিজিং করা হলে মিথিলা তার কড়া প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত কিশোর গ্যাংয়ের সদস্যরা তার বাসায় ঢুকে ইট দিয়ে মাথায় আঘাত করেন।

এই হামলায় মিথিলার মাথায় গুরুতর ক্ষত সৃষ্টি হয়। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাহুল দে বলেন, 'তার মাথায় বেশ খানিকটা ক্ষত হয়েছে। এক্স-রে করানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর আঘাতের গভীরতা সম্পর্কে বিস্তারিত বলা যাবে।'

ঘটনার বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল বলেন, 'ঘটনাটি শুনেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং আইনগত ব্যবস্থা নিতে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।' এই ঘটনার পর এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা ও নারীদের নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)