যশোর, বাংলাদেশ || সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অপসংস্কৃতির শেকড় উপড়ে ফেলতে হবে: সংস্কৃতিমন্ত্রী

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর,২০২৬, ০৮:১৪ পিএম
আপডেট : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৫৪ পিএম
অপসংস্কৃতির শেকড় উপড়ে ফেলতে হবে: সংস্কৃতিমন্ত্রী

সকল ঘটনার মধ্যে সাম্প্রদায়িকতা খোঁজার ষড়যন্ত্র এ দেশে চলতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়চৌধুরী। তিনি বলেন, জনগণকে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করে সার্বিক উন্নয়ন এগিয়ে নিতে হবে।

মঙ্গলবার বিকেলে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সাংস্কৃতিক ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক বিষয় নিয়ে বিভিন্ন দপ্তরের প্রধান ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মোতাকাব্বীর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।

সভায় বক্তব্য দেন মাগুরা জেলা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট কুমুদ রঞ্জন, অ্যাডভোকেট প্রদ্যুত কুমার সিংহ, পুলিশ সুপার আজাদ হোসেন মোল্লা, জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মদ, যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন, পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান ও মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরুন্নাহার।

সংস্কৃতিমন্ত্রী বলেন, মাগুরা সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা হিসেবে পরিচিত। কোনো ষড়যন্ত্রই এ জেলার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারবে না। এ দেশ সবার; ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সম্প্রীতির সঙ্গে বসবাস করছে।

তিনি বলেন, মাগুরায় শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী, ঐতিহ্যবাহী কাত্যয়নী পূজাসহ সনাতন ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান পালিত হয়ে আসছে। এসব আয়োজনে কোনো ধরনের বাধা বা প্রতিবন্ধকতার ঘটনা তার জানা নেই।

নিতাই রায়চৌধুরী আরও বলেন, অপসংস্কৃতি বর্জন করে জীবনমুখী ও গণমুখী সংস্কৃতির পুনর্জাগরণ ঘটাতে হবে। মানুষের সুস্থ বিনোদনের জন্য খেলাধুলা ও সংস্কৃতিচর্চা যেমন প্রয়োজন, তেমনি নিজ নিজ ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ধর্মচর্চাও অব্যাহত রাখতে হবে।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা প্রবর্তনের মাধ্যমে সবাইকে বাংলাদেশি হিসেবে পরিচিত করেছিলেন। এখানে ধর্মের ভিত্তিতে মানুষকে আলাদা করার কোনো সুযোগ নেই। যার ধর্ম সে পালন করবে।

দীর্ঘদিন ধরে চলে আসা অপসংস্কৃতির শেকড় উপড়ে ফেলার আহ্বান জানিয়ে সংস্কৃতিমন্ত্রী বলেন, দেশে কোনো সাম্প্রদায়িক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হবে না। সবাইকে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে মিলেমিশে বসবাস করতে হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)