যশোর, বাংলাদেশ || সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাগুরায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১৪ সেপ্টেম্বর,২০২৬, ০১:০৩ পিএম
মাগুরায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা

মাগুরায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় গ্রামীণ সড়কের ‘কোর রোড নেটওয়ার্ক’ ও সড়ক উন্নয়নের অগ্রাধিকার নির্ধারণবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) মাগুরা সদর উপজেলা পরিষদে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী আ.ন.ম. ওয়াহিদুজ্জামান। এতে সভাপতিত্ব করেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার। কর্মশালা সঞ্চালনা করেন সদর উপজেলা প্রকৌশলী শোয়েব মোহাম্মদ।

কর্মশালায় মাগুরা জেলা সদরের সঙ্গে বিভিন্ন উপজেলা ও পার্শ্ববর্তী জেলার যোগাযোগব্যবস্থা আরও উন্নত করা, গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কগুলোকে কোর রোড নেটওয়ার্কের আওতায় আনা এবং প্রয়োজন অনুযায়ী সড়ক উন্নয়নের অগ্রাধিকার নির্ধারণ নিয়ে আলোচনা হয়।

বক্তারা বলেন, পরিকল্পিতভাবে গ্রামীণ সড়ক নেটওয়ার্ক গড়ে তোলা গেলে জেলা সদর, উপজেলা ও পার্শ্ববর্তী জেলার মধ্যে যোগাযোগ আরও সহজ হবে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ সড়কগুলোর উন্নয়ন করা হলে মহাসড়কের ওপর অতিরিক্ত চাপ কমানো সম্ভব হবে।

কর্মশালায় এলজিইডির কর্মকর্তা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)