যশোর, বাংলাদেশ || বুধবার, ১৩ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাবা-মা এখনও ভারতের কারাগারে, দেশে ফিরলো ২০ শিশু

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১৩ মে,২০২৬, ০৭:০৩ পিএম
বাবা-মা এখনও ভারতের কারাগারে, দেশে ফিরলো ২০ শিশু

ভারতে পাচার হওয়া ২০ বাংলাদেশি শিশু বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছে।

বুধবার বিকেল ৫টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ফেরত আসারা বাগেরহাট, খুলনা, নড়াইল ও যশোর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। এদের মধ্যে মেয়ে শিশু রয়েছে ১৩জন আর ৭জন ছেলে শিশু। এরা অধিকাংশই মা-বাবার সাথে জেলে ছিল। শিশুদের সাজার মেয়াদ শেষ হলেও মা-বাবার সাজার মেয়াদ এখনও শেষ হয়নি। বিধায় তাদের মা-বাবারা ভারতের বিভিন্ন কারাগারে রয়েছে।

ইমিগ্রেশন সূত্র জানায়, ভাল কাজের আশায় দালালের মাধ্যমে পাসপোর্ট ছাড়াই সীমান্তের অবৈধপথে বাবা-মায়ের সাথে ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় যায়। সেখানে তাদের মা-বাবারা বাসা বাড়ি ও মাঠে কাজ করতেন। ২০২৪ সালের প্রথমদিকে দালালের মাধ্যমে যশোরের বেনাপোল সীমান্তপথে মা-বাবার সাথে ভারতে যান। ২০২৫ সালের ডিসেম্বরের শেষদিকে পুলিশ তাদের আটক করে। আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন কারাগারে পাঠায়। সাজা শেষ হলে ভারতের একটি বেসরকারি মানবাধিকার সংস্থার আবেদনে তাদের পশ্চিমবঙ্গের কিশোলয়া, সুকন্যাসহ ৭টি শেল্টার হোমে রাখা হয়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের পুলিশ পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোর্তজা আলী বলেন, দেশে ফেরত আসা শিশুদের ট্রাভেল পারমিটসহ যাবতীয় কাগজপত্র যাচাই-বাছাই ও আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থার জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে জাস্টিস অ্যান্ড কেয়ার, মহিলা আইনজীবী সমিতি ও যশোর রাইটস নামে তিনটি এনজিওর কাছে হস্তান্তর করা হয়েছে। সংস্থাগুলো শিশুদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)