নড়াইল প্রতিনিধি
নড়াইলে রামচন্দ্রপুর দাইবাড়ি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নে ৯৫০ মিটার দীর্ঘ এই খাল পুনঃখনন কাজে ব্যয় ধরা হয়েছে ৫১ লাখ টাকা।
১২ মে সোমবার বিকেলে মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এই কাজ উদ্বোধন করেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মো. আতাউর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান আলেক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসা. মেহেরুন নেছা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রোকনুজ্জামানসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই খালটি পুনঃখননের ফলে এলাকার জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে এটি ইতিবাচক প্রভাব ফেলবে।
সরকারের এই উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।