যশোর, বাংলাদেশ || সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অভয়নগরে পানিসম্পদ ব্যবস্থাপনা কমিটির সভা

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২৮ সেপ্টেম্বর,২০২৬, ০৬:৪৬ পিএম
অভয়নগরে পানিসম্পদ ব্যবস্থাপনা কমিটির সভা

যশোরের অভয়নগর উপজেলা সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সহযোগী সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া এবং রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাস এতে আর্থিক সহযোগিতা করে।

অভয়নগর উপজেলা সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সদস্যসচিব ও উপজেলা প্রকৌশলী আবু সুফিয়ান, কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুন্ডু, ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, জহুরুল ইসলাম, শেখ তৈয়েবুর রহমান, উপজেলা ঘের মালিক সমিতির সাধারণ সম্পাদক রবিউল আলম ফরাজী প্রমুখ।

বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদ ও খাল কমিটির যৌথ উদ্যোগে পুনঃখননকৃত খালগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ ও কচুরিপানা অপসারণে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। অবৈধ নেট-পাটা অপসারণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। সরকার নির্ধারিত ভবদহ এলাকায় মৎস্যঘের স্থাপন নীতিমালা ২০১৮ বাস্তবায়ন করতে ঘের মালিক, মৎস্যচাষী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সচেতন করতে হবে।

সভার শুরুতে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, সম্পাদিত ও চলমান কার্যক্রম উপস্থাপন করেন প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম অফিসার কৃষিবিদ ড. এস এম ফেরদৌস এবং প্রোগ্রাম অফিসার কৃষিবিদ শেখ মনিরুল ইসলাম।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)