যশোর, বাংলাদেশ || বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জীবননগরে বাস-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত, আহত ৪

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১৬ সেপ্টেম্বর,২০২৬, ০৮:১৩ পিএম
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৫৫ পিএম
জীবননগরে বাস-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত, আহত ৪

চুয়াডাঙ্গার জীবননগরে পূর্বাশা পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহরণ খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে জীবননগর থানার পাতিলা গ্রামের কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আহরণ খাতুন ঝিনাইদহে মহেশপুর উপজেলার কাজীরবেড় ও কেশবপুর এলাকার সাহাদুলের স্ত্রী।

দুর্ঘটনায় আহতরা হলেন—সাহাদুল (৫৫), তার ছেলে আসিফ কবীর (২৮), সেলিম মোল্লা (৩৫) ও মজনু (৩০)।

স্থানীয় সূত্র জানায়, তারা জীবননগর বাজার থেকে অটোরিকশায় চড়ে তাদের বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। পাতিলা কবরস্থানের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পূর্বাশা পরিবহনের ঢাকা মেট্রো-ব-১২-৫৭২৮ নম্বরের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা সবাই গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহরণ খাতুনকে মৃত ঘোষণা করেন। আহত অপর চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়।

দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে মহেশপুর দত্তনগর পুলিশ ফাঁড়ি জানিয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)